

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সড়কে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়।
আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার ঝুমুর থেকে রামগতি সড়কের মিলিনিয়াম হসপিটাল এলাকায় মো. সোহেলকে ৭ হাজার ও মটকা মসজিদ এলাকার আবদুল বাকেরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দক্ষিণ স্টেশন এলাকায় সড়কে সিএনজি পার্কিং করে খোরশেদ আলম লাইনম্যান কে স্থানীয় সরকার পৌর সভা আইন লঙ্গন করায় তাকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম এর নেতৃত্ব পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com