লক্ষ্মীপুর জেলায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত শিবিরের দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (৩১ জুলাই) লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী এলাকায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 

নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। 

পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপু জেলার যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, এবিএম গোফরান বাবু ও সোহাগ পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াত শিবির সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত হয়ে ওঠে। দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে বিএনপি জামাত শিবিরের দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলা করছে।

এসময় নেতাকর্মীদের রাজপথে থেকে জামায়াত-বিএনপি নৈরাজ্য মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা।