

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মাদকসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শুক্রবার (২ ফেব্রয়ারি) দুপরে তাদেরকে লক্ষ্মীপুর জেলা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জাফুরুল ইসলাম, কুদরুত উল্যাহা কুদ্দুস, মনির হোসেন ও মিজান।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগতরাতে রামগঞ্জ উপজেলা চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৫ শত গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করেন পুলিশ। পরে পুলিশের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার জাফুরুল রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত হারুনুর রশিদের পুত্র, কুদরুত একই ইউনিয়নের মৃত আমান উল্লাহর পুত্র, মনির একই এলাকার আবু বক্কর গাজীর পুত্র ও মিজান পশ্চিম মাছিমপুর গ্রামের খোকনের পুত্র।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com