

লক্ষ্মীপুর জেলা জুড়ে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। তীব্র দাবদাহের পর বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাত হয় গতকাল। ঝড়ো হাওয়া বা বজ্রপাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার পর থেকে বৃষ্টি হয় রাত পর্যন্ত।
দীর্ঘ দাবদাহের পর বৃষ্টি হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। আবার অনেক জায়গায় সড়কেও পানি জমেছে। পৌর এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই সমস্যা হয়েছে বলে জানান স্থানীয়রা। এদিকে যদি বৃষ্টি এই ভাবে অব্যাহত থাকে তাহলে পাকা বোরো ধান ও পাকা সয়াবিনের ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।
লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পরও বৃষ্টির সম্ভাবনা হয়েছে।
এ ছাড়াও রাতে ঝড়সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে এই বৃষ্টির কারণে মানুষের মধ্যে অনেক স্বস্তি বোধ করেছেন। পাশাপাশি মেঘনায় মাছ শিকারে যাওয়া জেলেরা যেন সতর্ক অবস্থায় থেকে মাছ শিকার করে এবং মেঘনার উপকূলীয় এলাকায় নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com