লক্ষ্মীপুর জেলায় বি পি এইচ সি ডি ও এ – এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক  ওনার্স এসোসিয়েশন   লক্ষ্মীপুর জেলা শাখার ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।  

গত সোমবার (২ এপ্রিল) লক্ষ্মীপুর সদর ঐতিহ্যবাহী ঐতিহ্য কনভেনশনে উক্ত ইফতার ও দোয়া    মাহফিল অনুষ্ঠিত হয়।   

এতে  সংগটনের সভাপতি রাজু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির ।   

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ফায়ার সার্ভিস  ও সিভিল ডিফেন্স এর উপ – সহকারী পরিচালক মোহাম্মদ  আবদুল মন্নান। লক্ষ্মীপুর জেলা  সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।  লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া ।  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল। স্বাচিপ এর জেলা সভাপতি ডাঃ মোঃ জাকির হোসেন। এডভোকেট মান্না, এডভোকেট বাবর সহ প্রমূখ।  

অনুষ্ঠানে  ২০২৪-২৫ সেশনে নির্বাচিত জেলা কমিটির পরিচিতি এবং ২০২৩-২৪ সালের আয় ব্যায়ের হিসাব  প্রকাশ করা হয়।