

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের জন্য পানির বিল, পৌর করসহ বিভিন্ন সেবার ফি জমা করার সুবিধার্থে বেসরকারী ব্যাংক ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কালেশন বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর ভবণের ২য় তলায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরতে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ আলী, উত্তম দত্ত, রাকিবুল ইসলাম রাজু, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, ২য় কর্মকর্তা আবুল কালাম আজাদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com