

লক্ষ্মীপুর জেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ "প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়াম মাঠে এই উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কুমুদত রঞ্জন মিত্র, জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: একে এম আমিরুল ইসলাম, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদা সুলতানা প্রমুখ।
পরে অতিথিবৃন্দ জেলা আউটার স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের, হাঁস-মুরগী, গবাদী পশু, পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ঔষুধ স্টল প্রর্দশন করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com