
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (৫আগষ্ট) সকালে সদর উপজেলা জামায়াতের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী আফনান চত্বর হয়ে বাজার রোডে এসে শেষ হয়।
মিছিলে কয়েক হাজার হাজার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমদ, সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ্, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন,
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুরনবী, অধ্যাপক আবদুর রহমান, শামসুল ইসলাম, সরদার সৈয়দ আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ফয়েজ আহমেদের পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারী অ্যাডভোকেট রেজাউল ইসলাম সুমন, রায়পুর উপজেলার সেক্রেটারী অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল, লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারী হারুনর রশীদ প্রমুখ।
এ সময় তারা বক্তব্যে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান।
