

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় বিক্ষাভ মিছিল করেছেন বিএনপি'র নেতাকর্মীরা।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১১টার দিকে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর শহরে মিছিলটি শহরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, বর্তমান কমিটির সদস্য সচিব আবদুল আলীম হুমায়ুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন শিমুল ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদসহ অনেকে। মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক এমপি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসা থেকে রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তার ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর ও ঢাকায় নাশকতার কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com