

লক্ষ্মীপুর জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিমকে সভাপতি ও মাওলানা জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া মাওলানা দেলাওয়ার হোসাইন ও মহিউদ্দিনকে সহসভাপতি করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে আয়োজিত মজলিসে শূরার অধিবেশনে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওঃ এ বি এম জাকারিয়া।
জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতা রেজাউল করিম সেলিম আটিয়া, শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ইউনুস খাঁন প্রমুখ।
সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন, বিগত সরকার তার ফ্যাসিবাদি ব্যবস্থা দিয়ে মানুষদেরকে কোনঠাসা করে রেখেছিল। এখনো কেউ কেউ ফ্যাসিবাদি পদ্ধতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। ফ্যাসিবাদি ব্যবস্থা দূরীকরণের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com