

নিজস্ব প্রতিবেদক :
আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফইইউ) সহযোগিতায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার লক্ষ্মীপুর শহরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর সদরের স্থানীয় একটি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা শাহ মো. মঈনউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।
বিএফইইউয়ের উপপরিচালক মো. আশরাফুল আলম ও মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক ফয়সাল কবির দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ৩২টি ব্যাংকের ৭২ জন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com