

নিজস্ব প্রতিবেদক :
চার বছরের শিশু ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে রাইসুল ইসলাম রামিম (১৩)নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
লক্ষ্মীপুরের কমলনগরে মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নানা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সে ওই এলাকার মো. মাহফুজের ছেলে।
অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুপুরে দিকে রামিম শিশুটিকে ফুসলিয়ে নানার বাড়ির পুকুর পাড়ের বাগানে নিয়ে যায়। ওই সময় তাকে জোরপূর্বক ধর্ষণ ও যৌন হেনস্তার করে। এতে শিশুটির চিৎকারে তার মাসহ বাড়ির সবাই এগিয়ে আসলে রামিম পালিয়ে যায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতে পুলিশ অভিযান দিয়ে রামিমকে গ্রেপ্তার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে রাইসুল ইসলাম রামিম নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com