

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন করা হয়েছে। তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো' এই প্রতিপাদ্য নিয়ে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়েছে।
গত বুধবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়েছে।
পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরাবৃন্দরা।
মেলায় সরকারি ৩৬টি ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
টিআইবি ও সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com