
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঞ্চানগর এলাকার একটি দোচালা বাড়ির টিনের ছাপড়া ঘর থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন কবির (৪৮)। তিনি পশ্চিম বাঞ্চানগর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘গাজা কবির’ নামে পরিচিত বলে পুলিশ জানায়।
জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৭০০ (সাতশ) গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com