

আবু যর গিফারী (লক্ষ্মীপুর) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকরিতে ১৪তম গ্রেড এবং টেকনিকেল পদমর্যাদা দেয়া সহ ৬ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টায় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে লক্ষ্মীপুর সদর স্বাস্থ্য অফিসের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। সকাল ১০ টা পর্যন্ত এ কর্মসূচি পালনকালে নিয়োগবিধি, সংশোধন, শিক্ষাগত যোগ্যতা, স্নাতক, পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, এন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ সহ ৬টি দাবি জানিয়েছে স্বাস্থ্য সহকারীরা।
দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ এনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর লক্ষ্মীপুর জেলা সভাপতি শাহাবুদ্দীন বলেন প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দিতে অক্লান্ত পরিশ্রম করলেও তাদের পদ ও বেতন কাঠামোর কোন পরিবর্তন হয়নি।
এসময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com