
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ মো. তারেক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, রায়পুর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁননপুর এলাকার রায়পুর ফিশারি গেটের উত্তরে তমাল বাবুর গ্যারেজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. তারেক হোসেন (৩০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের মিজি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম জহির আলম এবং মাতার নাম পারুল আক্তার।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com