

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে সেটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়।
পরে একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটায় অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান জানান, রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। জেলার মোট শতাধিক ইটভাটার মধ্যে ৪৯টি অবৈধ।
তিনি বলেন, “গত ১৮ দিনে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরও যাতে নতুন করে চালু করা না যায়, তাই অভিযান অব্যাহত থাকবে।”
এর আগে ৬ নভেম্বর থেকে জেলা ও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com