

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে জেলা প্রশাসন গ্রহণ করেছেন।
আজ বুধবার (৯ জুলাই) দুপুরে ছাত্র-জনতর গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটিতে এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন - লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর হয়েছে। এতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন উদ্যোগে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com