লক্ষ্মীপুরে ১৫ গুণী ব্যক্তি ও ১৮ শিক্ষার্থীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

সদর উপজেলার টুমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত টুমচর’-এর উদ্যোগ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১৫ গুণী ব্যক্তি ও বিভিন্ন পাবলিক পরীক্ষা জিপিএ–৫ প্রাপ্ত ১৮ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত টুমচর’। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. আবদুজ জাহের মাহমুদ। 

প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ হারুন আল মাদানী।

 সঞ্চালনায় ছিলেন ডা. মো. মনির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া ১৮ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা ১৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।