লক্ষ্মীপুরে ১২ মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে ১২টি মামলার পলাতক শীর্ষ আসামি মো. নজরুল ইসলাম ওরফে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে দক্ষিণ হামছাদী এলাকা থেকে গ্রেপ্তার করে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নজরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা, চারটি অস্ত্র আইনে মামলা এবং তিনটি মামলায় আদালত কর্তৃক সাজা (১০ বছর, ৭ বছর ও ৫ বছর) রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও চারটি মামলার কার্যক্রম চলমান।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেনের সার্বিক দিকনির্দেশনায় সদর মডেল থানা পুলিশ এই অভিযান চালায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।