
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীর মাঝে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্মার্টকার্ড ও সনদ বিতরণ করেছে।
শনিবার (২ মে) রাতে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় এসব স্মার্টকার্ড ও সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দীলিপ সাহা, জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী ও সহদেব কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ কুরী, জেলা বাজার দর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরী ও সাধারণ সম্পাদক লিটন কর্মকার, পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় এবং জেলা মহাজনি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সমীর কর্মকার বলেন, দীর্ঘ ১৯ বছর পর ২০২৪ সালের মার্চে বাজুসের নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে সংগঠনের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আয়োজন করা হবে। এতে দক্ষ ও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের নেতৃত্বে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সরকারি আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com