লক্ষ্মীপুরে স্টুডেন্টস এসোসিয়েশন’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বনভোজন-২০২৫ । এ বছরের পিকনিক স্পট ছিলো বান্দরবানের নীলাচল ও মেঘলা– নৈসর্গিক সৌন্দর্যে ভরা পর্যটন কমপ্লেক্স।

বনভোজনে খাবারের আয়োজন ছাড়াও বিভিন্ন রকমের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার আয়োজন ছিলো।

এসোসিয়েশনের সদস্যরা প্রতিটি অনুষ্ঠান ও স্পটগুলোর সৌন্দর্য আনন্দের সাথে উপভোগ করেন এবং পরস্পর আড্ডায় মেতে ওঠেন।

এসোসিয়েশনের সভাপতি এস. এ. রহমান বলেন– “এ ধরনের আয়োজন থেকে প্রমাণিত হয় যে, লক্ষ্মীপুরে স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সাংস্কৃতিক দিক থেকেও অন্যদের থেকে এগিয়ে আছে।”

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহেদ হোসেন বলেন– “এ ধরনের কার্যক্রম সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, ও সংগঠনের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে।”