লক্ষ্মীপুরে সেলাই মেশিন বিতরণ অসহায় নারীদের মাঝে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সহধর্মীনি শহীদ আরজু মনি সেরনিয়াবাত। তাঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে তিনি অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন।
ঠিক বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের লুধুয়া ভুইয়া বাড়ি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এসময় উপস্থিত অসহায় ৮ জন নারীর মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণের আগে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আকবর হোসেন মৃধা, হুমায়ুন কবির, রবিন হোসেন, রাজুসহ যুবলীগের নেতাকর্মীরাও।