লক্ষ্মীপুরে সিসিএসের পরিচিতি ও পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) জেলা কমিটির সদস্যদের পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিসিএস লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি আবুল হাসান সহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারাজ রানা ও ফারুক মিয়া। এছাড়া লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, এশিয়া পোস্টের জেলা প্রতিনিধি পলাশ সাহা, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক হুসাইন মুহাম্মদ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিসিএস সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ভোক্তা অধিকার রক্ষা, বাজার ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন সেবাখাতে অনিয়ম ও ভোক্তা হয়রানি প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সিসিএস ধারাবাহিকভাবে কাজ করবে। একই সঙ্গে ভোক্তা অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তাঁরা।

সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং জেলার বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভা সূত্রে জানা যায়, আবুল হাসান সহেলকে সভাপতি এবং প্রকৌশলী ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির এটি ছিল প্রথম আনুষ্ঠানিক সভা।