লক্ষ্মীপুরে সাংবাদিক জবুর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু (৫৫) ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভাত বাঞ্চানগর এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

তার মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানুসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও জেলা-উপজেলায় কর্মকরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, জবু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।