
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে গুলি করে হত্যার হুমকি পেয়ে সাংবাদিক আব্বাছ হোসেনের নিরাপত্তা দাবি করে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে বুধবার সকাল ১১টায়।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কমিটির সদস্যরা অংশগ্রহণ করবেন।
দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং ইনন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।
লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার ওপর হামলার হুমকির ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
