
নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি হত্যা করা হয়েছে। একইসময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবকেও গুলিবিদ্ধ করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) রাত প্রায় ১০ টার দিকে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা নোমানের মরহ দেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবের অবস্থা আশংকা জনক । রাকিবকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রাত ১০ টার ৫৫ মিনিটের দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। আর গুলিবিদ্ধ রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।
