
নাজমুল হোসেন : ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে সংযুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা)।
সভায় জেলা পর্যায়ে সংযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের দায়িত্বপালন, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল ও এহসানুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এসব সংযুক্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com