

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবদল নেতা ও জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারীর বাড়ির পাশে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার রাত ৯টার দিকে দালালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী রাজা পাটোয়ারী বাড়িতে এ অভিযান চালায় সেনাবাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা।
অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, লোহার রডের পাইপ, একটি দেশীয় রামদা ও দুটি নানচাকু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. নাঈম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টুটুল পাটোয়ারী দালালবাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সদস্য হিসেবে পরিচিত।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে টুটুল পাটোয়ারী বলেন, “সেনাবাহিনী এসব জিনিস কোথায় পেয়েছে, তা আমি জানি না। আমি দীর্ঘদিন ধরে দালালবাজারে থাকি; গ্রামে কম যাই। এসব বিষয়ে আমি কিছুই জানি না।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com