
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় বুধবার জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদনের দায়ে ৭০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পরিদর্শক ও প্রকৌশলী জিল্লুর রহমান (বিএসটিআই, নোয়াখালী) জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটির প্রস্তুতকৃত ভেজাল ঘি জব্দ করা হয় এবং তা আইন অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।
তিনি বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এমন ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না।”
অর্থদণ্ড প্রদান এবং জব্দকৃত পণ্যের বিনষ্টকরণ বাংলাদেশ ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮-এর ২৪(১) ধারা ভঙ্গের দায়ে ৪১ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত এই ধরনের অভিযান জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভোক্তাদের মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com