

লক্ষ্মীপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেলে জেলা লক্ষ্মীপুর পৌর শহরের আদর্শ সামাদ স্কুল সংলগ্ন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে আফনান চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।
র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে।
র্যালি শেষে বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোনেস, শহর সভাপতি ফরিদ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com