লক্ষ্মীপুরে মাদরাসা বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

সকাল থেকেই কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে কেন্দ্রে আসেন এবং সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।