

২০২৪-২০২৫ অর্থ বছরের অনুদান বিতরণ
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহকে ২০২৪-২০২৫ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
অনুষ্ঠানে মহিলা সমিতি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির মাধ্যমে স্থানীয় নারী উদ্যোগ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর সক্রিয়তা বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে আনা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com