নাজমুল হোসেন: লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের চরিত্র গঠনে সহায়তা করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে এ ধরনের পুরস্কার প্রদান একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, সহকারী পুলিশ সুপার রূপক পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব মানিক সাহা এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মিন্টু ভট্টসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com