

রায়পুরে বিএনপি নেতার উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় এক হাজার নারী–পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে চরমোহনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন সাবেক চেয়ারম্যান ও রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেএড নাজমুল ইসলাম মিঠু। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় চারটি বুথে চারজন চিকিৎসক দিনব্যাপী সেবা দেন।
আয়োজক সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম মিঠু প্রায় ২৫ বছর ধরে এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে আসছেন। রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেটের মাধ্যমে ক্যাম্প সম্পর্কে জানানো হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় এক হাজার রোগী চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ পান।
এ ছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। তাঁদের চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু বলেন, ‘প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমার এই উদ্যোগ। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতে আমার ভালো লাগে। মানুষের উপকার করতে পারলে মনে শান্তি পাই। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com