
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত মেঘনা বাজার সংলগ্ন এলাকায় মো. সোহাগ ও মো. ফারুক কর্তৃক বালু উত্তোলনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট— জামশেদ আলম রানা—যোগাযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে বালু উত্তোলন বন্ধ, পাইপ ভাঙ্গা ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজারের দক্ষিণে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলার নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, “অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যে ভূমি অফিস তত্ত্বাবধানে অভিযান চালিয়ে অবৈধ কার্যকলাপ বন্ধ করা হয়েছে।” তৎক্ষণাৎ পাইপ ও সম্পর্কিত যন্ত্রাংশ ভাঙা হয় এবং ড্রেজার মেশিন জব্দ করা হয়।
স্থানীয় ভূমি কর্মকর্তা বলেন, “এই ধরনের কর্মকাণ্ড লাগামহীনভাবে চললে পরিবেশ ও নিরাপত্তার সমস্যা সৃষ্টি হতে পারে। তাই অভিযানের মাধ্যমে তা রোধ করা জরুরি।”
সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন চলে আসছিল, যা গ্রামীণ সড়কের অবস্থা ও নদীর গতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
“জনস্বার্থে অভিযান ক্রমাগত চলমান থাকবে,” বলে জানান ইউএনও। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
