

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা, চর বসু, চর ঠিকা, চর ফলকন ইউনিয়নে বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ রোববার (২২ সেপ্টেম্বর) কমলনগর উপজেলার দুর্গম এলাকায় টিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর টিম সদস্যরা সরেজমিনে গিয়ে দেখে হাতে হাতে পৌঁছে দেয়। যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পাচ্ছেনা সেখানে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে পৌঁছে দিচ্ছে। পানি বাধা অতিক্রম করে সেখানে পৌঁছাতে সক্ষম হোন বাংলাদেশ সেনাবাহিনী। মৃত আবদুল খালেক এর ছেলে গোফরান আলী কান্না ভেঙে পড়েন সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তা দেখে আপ্লুত হন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বলেন আমরা আপনাদের পাশে আছি এই বলে সান্তনা দিয়ে নগদ অর্থ ৪ হাজার ও ৪ বান টিন উপহার দেন। পরবর্তী সে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা জন্মায়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মাথায় টিন নিয়ে পৌঁছে দিচ্ছেন অসহায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি। চর কাদিরা ইউনিয়নের মো. রহিম, কুলছুম আক্তার, আবদুল মান্নান, সামছুর নাহার, চর ফলকন ইউনিয়নের গোফান আলীসহ ৫ টি পরিবারকে ৪ বান করে টিন প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এই উপজেলায় বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা।
বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে ৩৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য ১'শ ৪০ বান্ডেল ঢেউটিন ও প্রতি পরিবারকে নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়।
এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমদ, সার্জেন্ট আলমগীর এবং অন্যান্য সেনা সদস্যরা।
লক্ষ্মীপুরে সেনাসদস্যদের বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে মেজর জিয়া উদ্দিন আহমদ উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন যে, বন্যার্তদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com