লক্ষ্মীপুরে বদলি হওয়া ওসিদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

জেলা পুলিশের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :.লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার বদলি হওয়া অফিসার ইনচার্জদের (ওসি) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (০৬ ডিসেম্বর) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মো. আবু তারেক।

অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী ওসিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি তাদের দীর্ঘদিনের দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করে নতুন কর্মস্থলেও সৎ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সাংগঠনিক উন্নয়ন এবং সেবার মান বাড়াতে এ ধরনের বিদায় সংবর্ধনা পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামসুল আলম জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা

জেলা পুলিশ সূত্র জানায়, বদলিজনিত কারণে দায়িত্ব পরিবর্তন পুলিশ প্রশাসনে স্বাভাবিক বিষয় হলেও বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়।