

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) প্রশান্ত কুমার দাসের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাফিক বিভাগ–সংশ্লিষ্ট এই কর্মকর্তাকে বদলিজনিত কারণে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিদায়ী পরিদর্শকের কর্মজীবনের বিভিন্ন অর্জন ও দায়িত্ব পালনকালীন অবদানের প্রশংসা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com