

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ আলমের জমি থেকে।
বুধবার সকালে পশ্চিম চরমনসা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
শাহ্ আলম অভিযোগ করেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পান শ্রমিকরা তাঁর ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, স্থানীয় যুবক মামুন হোসেন জমিটি বিক্রি করেছেন বলে শ্রমিকদের জানান। পরে তিনি মাটি কাটার কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে শাহ্ আলম বুধবার বিকেলে অভিযুক্ত মামুনের নাম উল্লেখ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন।
তবে অভিযোগ অস্বীকার করে মামুন হোসেন বলেন, শ্রমিকরা কাজ শুরু করার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ভুলবশতে তারা তার জমির বদলে ইউপি সদস্যের জমির মাটি কেটে ফেলেন।
তিনি দাবি করেন, বিষয়টি জানার পর তিনি শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন এবং যে মাটি কাটা হয়েছে, তা পুনরায় ভরাট করার আশ্বাস দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com