লক্ষ্মীপুরে প্রবাসীকে হত্যার অভিযোগে স্ত্রী-মেয়ে ও পুত্রবধুসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবুল বাশারকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্ত্রী কোহিনুর, মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তারসহ ৩ জনকে আটক করেছেন পুলিশ নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে। 

স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। পারিবারিক কলহের কারনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করে। এতে বাশার অচেতন হয়ে পড়ে। হাসপাতাল নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।