

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও প্রত্যেক ওয়ার্ডে কমিটি অনুমোদন দিয়ে মানবিক সমাজ বির্ণিমানে কাজ করায় প্রতিজ্ঞাবদ্ধ।তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে ফিলিস্তিন মুসলিম গণহত্যার প্রতিবাদ ও একটি আলোচনা সভা করেন প্রত্যয় পরিবার। আলোচনা সভায় পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে কমিটি প্রকাশ করার কথা জানান দেয়া হয়। গত সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউছুফ ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রনি। একই লক্ষ্মীপুর পৌর শাখার কমিটিও বিলুপ্ত ঘোষণা হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
নব গঠিত কমিটির সভাপতি আহাম্মেদ বিন ইমন ও সাধারণ সম্পাদক আহাম্মেদ শান্ত।
কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নাহিদ সওদাগর তায়েফ, সহ সভাপতি রিয়াদ, আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, বিল্লাল হোসেন, শান্ত দাশ। সাংগঠনিক সম্পাদক মেহেদী, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ নাহিয়ান,রবিউল, বেল্লাল হোসেন।দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল জুবায়ের সামিন,অর্থ বিষয়ক সম্পাদক ফরহাদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক শাহরিয়ার নাজিম তাকি, প্রচার সম্পাদক সিপাত, শিক্ষা সম্পাদক ফারদিন, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ, ক্রিড়া বিষয়ক সম্পাদক জুবায়ের আহাম্মেদ, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক পিয়াশ ও সাইফুল ইসলাম শামিম।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com