
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘পুলিশ সুপার কাপ (অফিসার্স) ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন। তিনি বলেন, ক্রীড়াচর্চা মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি বলেন, দাপ্তরিক ব্যস্ততার মাঝেও ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ কর্মকর্তাদের কর্মোদ্যম বাড়ায় এবং দলগত চেতনা শক্তিশালী করে। জেলা পুলিশের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
টুর্নামেন্টে অংশ নেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন, পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল হক, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা জজ আব্দুল্লাহ আল মামুন, সিভিল জজ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্প, লক্ষ্মীপুর থেকে মেজর রাহাত, ক্যাপ্টেন সারজিল, ক্যাপ্টেন নাঈম ও লেফটেন্যান্ট আবিদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অভি ও সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী খেলা উপভোগ করতে পুলিশ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
