
প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাতটা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়। এতে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। দিনব্যাপী শারীরিক মাপ গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক। পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এপিবিএন সদর দপ্তর, ঢাকা) মো. স্নিগ্ধ আখতার (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম এবং লক্ষ্মীপুর পুলিশ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা।
সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক এবং সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কার্যক্রম শেষে পুলিশ সুপার প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। তিনি আগামীকাল সকাল সাতটায় পুনরায় মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান। পাশাপাশি প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com