

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মোঃ আবু তারেক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল। এ সময় দুজনের মধ্যে জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল জলিলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com