

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সঙ্গে জেলার রাজনৈতিক দল, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা জেলার সার্বিক উন্নয়ন, সেবা প্রদান, প্রশাসনিক স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিকভোগান্তি কমানোর বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, “লক্ষ্মীপুরের মানুষের কল্যাণে প্রশাসনের দরজা সবার জন্য খোলা থাকবে। সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।”
নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, উন্নয়ন-উদ্যোগ ও নাগরিকসেবায় প্রশাসন এবং গণমানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন আরও মজবুত হবে।
সভা শেষে জেলা প্রশাসক প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com