![]()

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন চৌধুরী জাবেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে পরিষদ মিলনায়তে আয়োজিত পরিচিতি সভার আয়োজন করা হয়।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট পেয়ে ১৪ আগস্ট জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ চেয়ারম্যান জাবেদকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
দিঘলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দিঘলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম মামুনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com