

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ধর্ষণের পর হুমকির মুখে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ মার্চ) বিকালে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, পশ্চিম চরকলাকোপা গ্রামের জান্নাত বেগমের (১৬) মা সেলিনা বেগম শুক্রবার রাতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলায় প্রধান আসামির নাম রাকিব। এ ছাড়া মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারের নাম আছে আসামির তালিকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম হেলাল। সবাই উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে পুলিশ জানায়, জান্নাতের সঙ্গে কিছুদিন ধরে রাকিবের সম্পর্ক ছিল। ১ মার্চ বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে কিশোরীর পরিবার রাকিবের বাবা-মাকে বিষয়টি জানায়।
পরদিন বিষয়টি নিয়ে এলাকায় সালিশ বৈঠক হয়। সালিশে মাকে অপমান এবং মেয়েকে অপবাদ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আরও বলা হয়, ৬ মার্চ হেলাল বাড়িতে এসে মা ও মেয়েকে চুল কেটে এলাকায় ঘুরানো হবে বলেও হুমকি দেন। এই মানসিক চাপে কিশোরী আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com