

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে টেকনিক্যাল স্কুলের শিক্ষকদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পৌর মাছ বাজারে গিয়ে শিক্ষার্থীরা শিখেছে—মাছ কীভাবে কেনা হয়, কোথা থেকে আসে এবং বাজারে আনার পর কীভাবে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
সকালে পৌর শহরের মাছ বাজারে গিয়ে শিক্ষার্থীরা কাছ থেকে দেখেছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কেনাবেচার প্রক্রিয়া। শিক্ষকরা বাজার ঘুরে বিভিন্ন প্রজাতির মাছ চেনানোসহ সংরক্ষণ ও পরিবহনব্যবস্থা সম্পর্কে ধারণা দেন।
শিক্ষকেরা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনঘনিষ্ঠ শেখার সুযোগ তৈরি করাই ছিল তাঁদের উদ্দেশ্য। বাস্তব পরিবেশে গিয়ে বাজারব্যবস্থা বোঝায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, আগে শুধু বইয়ে পড়ে মাছ কেনাবেচার ধারণা ছিল; বাজারে গিয়ে বাস্তবে পুরো প্রক্রিয়া দেখায় তাঁদের ধারণা আরও পরিষ্কার হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, মাঠপর্যায়ের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা গ্রহণে সহায়ক হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com