

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বদলিজনিত কারণে রোববার (১৬ নভেম্বর) এই সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বিদায়ী জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার রাজীব কুমার সরকারের জেলা প্রশাসকের দায়িত্ব পালনের সময় দক্ষতা, সমন্বয় ও উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকার প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com